২০২৬ শীতকালীন অলিম্পিকে আইকনিক ইউনিফর্মে চমক দেখাল যেসব দেশ

ইতালির দুই শহর মিলান ও কোর্তিনায় শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের ২৫তম আসর। ৯২টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন এবারের আয়োজনে। এই আয়োজনের উদ্বোধনী দিনে বেশ কয়েকটি দেশ চমক দেখিয়েছে চমৎকার পোশাকে। নিখুঁত স্টাইল, সহজ–সরল নকশা, কাপড়ের মান থেকে ছোটখাটো বিষয়গুলোয় যত্নবান থাকতে দেখা গেছে। আর খেলোয়াড়দের পোশাকও যে কতটা বিলাসবহুল ও স্টাইলিশ হতে পারে অলিম্পিক উদ্বোধনের পর সেসব নিয়েই আলোচনা চলছে বিশ্বজুড়ে। এখানে রইল আলোচিত সেরা পোশাকগুলোর কয়েকটি।

১ / ১০
টিম ইউএসএর ইউনিফর্মে ব্র্যান্ড রালফ লরেন ঐতিহ্যবাহী নিটওয়্যারে আধুনিক নকশা করেছে। এসব পোশাক দেখতে সুন্দর এবং ঠান্ডা পাহাড়ি আবহাওয়ায়ও পরার জন্য সবচেয়ে উপযোগী। একই সঙ্গে পোশাকগুলো বিলাসবহুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
ক্যারিবীয় দেশ হাইতি এবার প্রথম শীতকালীন অলিম্পিকে অংশ নিচ্ছে। দেশটির দুজন খেলোয়াড় রিচি ভিয়ানো ও স্টিভেনসন বিশ্বমঞ্চে খেলার আগেই আলো ছড়ালেন স্টাইল দিয়ে
৩ / ১০
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড স্টেলা জ্যঁ তৈরি করেছে টিম হাইতির এই পোশাক। একজন বিখ্যাত শিল্পীর হাতে আঁকা চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে পোশাকের নকশা করেছেন ইতালির সাবেক স্কি চ্যাম্পিয়ন পিয়েত্রো ভিতালিনি
৪ / ১০
মঙ্গোলিয়ার অলিম্পিক দলটি বেছে নিয়েছে দেশটির লাক্সারি ব্র্যান্ড গোয়োল ক্যাশমিয়ারের পোশাক
৫ / ১০
ব্র্যান্ডটি জানায়, মঙ্গোলিয়ার ইতিহাসের অন্যতম শক্তিশালী সময় (১৩–১৫ শতক) মঙ্গোল সাম্রাজ্যের পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে এসব নকশা বেছে নেওয়া হয়েছে
৬ / ১০
টিম নিউজিল্যান্ড যে ব্র্যান্ডের পোশাক পরে এসেছে, সেটার নাম কাঠমান্ডু। নাম কাঠমান্ডু হলেও নেপালের সঙ্গে এর সম্পর্ক নেই। এটি মূলত নিউজিল্যান্ডের একটি পোশাকের ব্র্যান্ড
৭ / ১০
প্রিমিয়াম ডাউন জ্যাকেট ও আউটওয়্যার তৈরির জন্য বিখ্যাত ফরাসী–ইতালীয় ব্র্যান্ড মঁক্লেয়ার। এই ব্র্যান্ড টিম ব্রাজিলের পোশাক তৈরি করে হইচই ফেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে, মঁক্লেয়ার তাদের হারানো গৌরব (খেলাধুলার পোশাকে জনপ্রিয়তা) ফিরে পেতে যাচ্ছে এবারের নকশার মাধ্যমে
৮ / ১০
টিম কানাডার পোশাকের নকশা করেছে দেশটির লাক্সারি ব্র্যান্ড লুলুলেমন। জ্যাকেটের গায়ে ম্যাপল পাতার নকশা, সোয়েটার, ট্রাউজারসহ নানা সামগ্রীর নকশা করেছে লুলুলেমন
৯ / ১০
টিম গ্রেট ব্রিটেনের পোশাকগুলো নকশা করেছে বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড এডিডাস। বরাবরের মতো এবারও তাদের পোশাক প্রশংসা কুড়াচ্ছে
১০ / ১০
অলিম্পিকে অংশ নেওয়া টিম নরওয়ের পোশাক ডিজাইন করেছে ডেল অফ নরওয়ে
আরও পড়ুন