৬০ বছর আগের উড়োজাহাজটি এখন ‘বিমানবাড়ি’

বাণিজ্যিক উড়োজাহাজের পাইলট ছিলেন জন কটহিচকি। বর্তমানে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ফ্লাইএইটএমএ নামে নিজেই একটি ফ্লাইট ট্রেনিং স্কুল পরিচালনা করেন। যেখানে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি পর্যটকদের জন্যও বিনোদনের নানা ব্যবস্থা রেখেছেন। বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা ট্রেনিং স্কুলেরই এক প্রান্তে জন কটহিচকি তৈরি করেছেন ‘বিমানবাড়ি’। এ কাজে তিনি ব্যবহার করেছেন পণ্যবাহী পুরোনো বিমান। এসব বিমানের ভেতরটা রূপান্তর করে আবাসনের বন্দোবস্ত করেছেন। এর মধ্যে প্রায় ৭০ বছর আগের ডগলাস ডিসি-৬ মডেলের বিমানটির ককপিট ঠিক রেখে ভেতরে দুটি শোবার ঘর, বৈঠকখানা, একটি বাথরুম ও রান্নাঘর তৈরি করেছেন। তবে এই বিমানবাড়ি এখনো অতিথিদের জন্য চালু করেননি তিনি। বুকিং নেওয়া হচ্ছে ১৯৬৫ সালের দিকে তৈরি ডগলাস ডিসি-৯ মডেলের বিমানটিতে। এই বিমানে তিনটি শোবার ঘরে ৭ জন থাকার ব্যবস্থা আছে। ছবিতে রইল আলাস্কার সেই বিমানবাড়ির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
বাণিজ্যিক উড়োজাহাজের পাইলট ছিলেন জন কটহিচকি
ছবি: সংগৃহীত
২ / ৭
পণ্যবাহী পুরোনো বিমানে আবাসনের বন্দোবস্ত করা হয়েছে
ছবি: সংগৃহীত
৩ / ৭
বিমানের ডানায় বসার ব্যবস্থা
ছবি: সংগৃহীত
৪ / ৭
ককপিট ঠিক রেখে ভেতরে আবাসনের ব্যবস্থা করা হয়েছে
ছবি: সংগৃহীত
৫ / ৭
ড্রয়িং রুম পেরিয়ে যেতে হয় শোয়ার ঘরে
ছবি: সংগৃহীত
৬ / ৭
রান্নাঘর
ছবি: সংগৃহীত
৭ / ৭
অতিথিদের জন্য শোয়ার ঘর
ছবি: সংগৃহীত