এই দেশে কারাগার আছে একটি, বন্দী মাত্র ১১ জন—সবাই বিদেশি নাগরিক
১ / ৭
ইউরোপের দেশ লিচেনস্টাইন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত মাত্র ১৬০ বর্গকিলোমিটার আয়তনের দেশটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশছবি: উইকিমিডিয়া কমনস
২ / ৭
বিশ্বের অন্যতম ধনী দেশ লিচেনস্টাইন। দেশটির জনসংখ্যা মাত্র ৪১ হাজার। মাথাপিছু আয় ২ লাখ ১ হাজার ১১২ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকাছবি: পেক্সেলস
৩ / ৭
লিচেনস্টাইন বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত পুলিশ বাহিনীরছবি: ন্যাশনাল পুলিশ অব লিচেনস্টাইন
৪ / ৭
দেশটিতে অপরাধের হারও তুলনামূলক কম। তাই এখানে কারাগার রয়েছে মাত্র একটি। রাজধানী ফাডুৎসে অবস্থিত একমাত্র কারাগারটির ধারণক্ষমতা ২০ জনছবি: উইকিমিডিয়া কমনস
৫ / ৭
ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে লিচেনস্টাইনের ওই কারাগারে বন্দী ছিলেন ১১ জন। তাঁদের সবাই ছিলেন বিদেশি নাগরিকছবি: ইন্টারপোল
৬ / ৭
তবে লিচেনস্টাইনে সাজাপ্রাপ্ত বন্দীদের সবাইকে দেশটির ওই কারাগারে রাখা হয় না। চুক্তি অনুযায়ী, দুই বছরের বেশি মেয়াদের সাজাপ্রাপ্ত বন্দীদের অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের কারাগারে রাখা হয়ছবি: উইকিমিডিয়া কমনস
৭ / ৭
লিচেনস্টাইনে কোনো বিমানবন্দর বা সমুদ্রবন্দর নেই। দেশটির সবচেয়ে কাছের বড় বিমানবন্দর সুইজারল্যান্ডের জুরিখেছবি: উইকিমিডিয়া কমনস