‘মুসাফির ক্যাফে’র অন্দরটা দেখুন, চাইলে আপনিও থাকতে পারবেন এখানে

২৪ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ভারতীয় সিরিজ ‘মুসাফির ক্যাফে’। মুক্তির পর থেকেই সিরিজটি ট্রেন্ডে আছে। অনেকেই ‘মুসাফির ক্যাফে’তে বসে এক কাপ কফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কেউ চেয়েছেন এমন একটি ক্যাফে খুলতে। মজার বিষয় হলো ‘মুসাফির ক্যাফে’র জায়গাটি বাস্তবেই আছে। আর চাইলে যে কেউ সেখানে যেতেও পারেন। চলুন, ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বাস্তব ‘মুসাফির ক্যাফে’র বিস্তারিত।

১ / ১৬
ভারতের উত্তরাখন্ড প্রদেশের মুসৌরিতে অবস্থিত ‘মুসাফির ক্যাফে’ আদতে একটি রিসোর্ট। নাম ‘ঝারিপানি ক্যাসল’। সেখানে শুধু ক্যাফে নয়, রাত্রিবাসের ব্যবস্থাও আছে। চাইলে যে কেউ সেখানে বেড়িয়ে আসতে পারেন
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
২ / ১৬
সিরিজটির অন্যতম চরিত্র চন্দর তাঁর বহু দিনের ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে পাহাড়ের কোলে গড়ে তোলেন এক রেস্তোরাঁ, নাম ‘মুসাফির ক্যাফে’। সিরিজের শুটিং চলাকালে তোলা ছবিতে চন্দর ও তাঁর প্রেমিকা
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
৩ / ১৬
ভালোবাসার টানাপোড়েন আর চাকরি ছেড়ে ক্যাফে খুলে পাহাড়ে তাঁর নতুন জীবন। সব মিলিয়ে যেন স্বপ্নের মতো এক পরিবেশ। আর অনেকেই তাই সিরিজের এই জায়গার প্রেমে পড়ে গেছেন
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
৪ / ১৬
এরই মধ্যে ঝারাপানি ক্যাসল রীতিমতো অনলাইনে ঝড় তুলেছে। অনেকেই গুগল করছেন, খোঁজ নিচ্ছেন সেখানে যাওয়ার দরকারি তথ্যের জন্য। অনেকে এরই মধ্যে সেখানে ভিড় জমাতেও শুরু করেছেন। অনলাইন বুকিংয়ের হিড়িক পড়েছে
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
৫ / ১৬
মুসৌরির দূন উপত্যকার পাশে অবস্থিত এই বাড়ি বহু বছরের পুরোনো। বাড়িটির ঐতিহাসিক গুরুত্বও কম নয়। ব্রিটিশ ভারতে এই বাড়ি ছিল তৎকালীন সেনা কর্তাদের গেস্টহাউস
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
৬ / ১৬
স্বাধীন ভারতে পাতিয়ালা রাজপরিবারের হাতে যায় বাড়িটি। গরমের সময় রাজবাড়ির সদস্যরা চলে আসতেন এই ‘পাতিয়ালা হাউসে’। পাহাড়ের কোলে মেঘ-কুয়াশার লুকোচুরি দেখতে দেখতেই তাঁরা গরম পার করে ফিরে যেতেন
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
৭ / ১৬
এর পর থেকে কয়েকটি হাত ঘুরে বর্তমানে বাড়িটি ঝারাপানি ক্যাসল নামে ব্যক্তিমালিকানায় আছে, তাঁরাই বাড়িটিকে একটি রিসোর্টে রূপ দিয়ে পর্যটনের ব্যবসা করছেন। বাড়িটিতে বাড়তি কয়েকটি ঘর করা হলেও পুরোনো অংশটা রাখা হয়েছে অবিকল
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
৮ / ১৬
ঐতিহাসিক এই বাড়িতে নানা দামে রুম মিলবে। সাড়ে ৪ হাজার রুপি থেকে শুরু করে ২৫ হাজার রুপি পর্যন্ত। দামের সঙ্গে রুম থেকে ভিউ আর সুযোগ-সুবিধাও বদলে যাবে
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
৯ / ১৬
বাড়িটিতে সেই ব্রিটিশ আমলের কাঠের নকশা, কাচঘেরা দেয়াল, খোলা ছাদ—সবই আছে। রাজপরিবারের ব্যবহৃত অনেক জিনিসও একই রকম রাখা হয়েছে বাড়িটিতে
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
১০ / ১৬
১৯ শতকের ভিক্টোরিয়ান পেইন্টিং, মুসৌরির অনেক পুরোনো ছবিও টাঙানো আছে দেয়ালে। কাঠের শক্ত মেঝের ওপর কাশ্মীরি কার্পেট বিছিয়ে ঘরের শোভা বাড়ানো হয়েছে
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
১১ / ১৬
বিছানায় শুয়ে উপত্যকার মনোরম দৃশ্য দেখেই দিনরাত কাটিয়ে দেওয়া যায়। নির্জনে শুয়েবসে কাটাতে চাইলে এই জায়গা দারুণ
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
১২ / ১৬
অনেক রুমের ভেতরেই আছে এমন জাকুজি। বাথটাবে বসে পাহাড়ি সবুজ দেখে পার করতে পারেন অনেকটা সময়
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
১৩ / ১৬
বাড়িটির চারদিকে নানা রকম শোভাবর্ধক গাছ দিয়ে ঘেরা। এ ছাড়া প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বড় বড় গাছ তো আছেই। পাথুরে সিঁড়ি আর লোহার পুরোনো দিনের দরজা স্মৃতিকাতর করে তোলে
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
১৪ / ১৬
রুমের পাশাপাশি বাইরের দৃশ্যও মন ভালো করে দিতে পারে সহজে। এখানে বসে এক কাপ চা নিয়েই সন্ধ্যা উপভোগ করা যায়
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
১৫ / ১৬
ভারতীয় ভিসা থাকলে একটা ছুটির পরিকল্পনা করে বেড়িয়ে আসতে পারেন ভাইরাল এই ‘মুসাফির ক্যাফে’ থেকে
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
১৬ / ১৬
এরই মধ্যে শোনা যাচ্ছে, ‘মুসাফির ক্যাফে’র দ্বিতীয় সিজন বানানো হবে। তার আগে একবার বেড়ানোর পরিকল্পনা করতেই পারেন। ছবিতে মুসাফির ক্যাফের তিন অভিনয়শিল্পী
ছবি: ঝারিপানি ক্যাসলের ফেসবুক পেজ থেকে
আরও পড়ুন