ভারতীয় সংগীতজগতের অন্যতম জনপ্রিয় ও গুণী শিল্পী শ্রেয়া ঘোষালছবি: ফেসবুক থেকে
২ / ১০
ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি জীবনসঙ্গী শিলাদিত্য মুখোপাধ্যায় ও পাঁচ বছরের পুত্র দেবযান মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্তরাজ্য ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেছবি: ফেসবুক থেকে
৩ / ১০
শিলাদিত্য ও শ্রেয়া ঘোষাল ছোটবেলার বন্ধু। দুজনে দীর্ঘদিন প্রেম করেছেন। ২০১৫ সালে তাঁরা বিয়ে করেনছবি: ফেসবুক থেকে
৪ / ১০
শিলাদিত্য মুখোপাধ্যায় বর্তমানে জনপ্রিয় অ্যাপ ট্রুকলারের ব্যবসা বিভাগের গ্লোবাল হেড হিসেবে কাজ করছেন। প্রযুক্তিদুনিয়ায় শিলাদিত্য একটি পরিচিত নামছবি: ফেসবুক থেকে
৫ / ১০
২০২১ সালের ২২ মে জন্ম নেয় শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্যর একমাত্র সন্তান দেবযান মুখোপাধ্যায়। ছবিতে পোষা কুকুর শার্লকের সঙ্গে শ্রেয়া ও দেবযানছবি: ফেসবুক থেকে
৬ / ১০
ইংল্যান্ডের ডরসেটের লুলওয়ার্থের কাছে জুরাসিক উপকূলে প্রাকৃতিক চুনাপাথরের খিলান ডার্ডল ডোরকে পেছনে রেখে শ্রেয়া ও শিলাদিত্য। শ্রেয়া তাঁর ফেসবুক পেজ থেকে যুক্তরাজ্য ভ্রমণের এসব ছবি প্রকাশ করেছেনছবি: ফেসবুক থেকে
৭ / ১০
শত শত বছর ধরে সমুদ্রের ঢেউ পাথর ক্ষয় করে প্রাকৃতিক ডার্ডল ডোরটি তৈরি করেছে। তারই সামনে পুত্র দেবযানের সঙ্গে শ্রেয়াছবি: ফেসবুক থেকে
৮ / ১০
ঘোড়া দেখে ভীষণ মজা পেয়েছে শ্রেয়াপুত্র দেবযানছবি: ফেসবুক থেকে
৯ / ১০
ছেলেকে নিয়ে বনের ভেতরে হাঁটছেন শ্রেয়াছবি: ফেসবুক থেকে
১০ / ১০
শ্রেয়ার পারিবারিক ট্রিপের এসব ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমেছবি: ফেসবুক থেকে