থাইল্যান্ড সফরে বেঙ্গল টাইগারের সঙ্গে দেখা নুসরাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মুহূর্তে যশ দাশগুপ্তকে নিয়ে থাইল্যান্ডে আছেন নুসরাত জাহান। দীর্ঘদিন ধরেই যশের সঙ্গে এক ছাদের নিচে আছেন ভারতের এই বাঙালি অভিনেত্রী। তাঁদের একটা ছেলেও আছে। তবে এখনই বিয়ের কথা ভাবছেন না তাঁরা। অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত বলেন, বিয়ে করার চেয়ে তাঁর হাতে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যেমন ঘুরে বেড়ানো। অনেকে বলবেন, সেটা তো বিয়ে করেও করা যায়, তবে নুসরাত আগে সব কাজ সারবেন। তারপর যদি মনে হয়, বিয়ে করবেন। ছুটির মেজাজে থাইল্যান্ড থেকে ভক্তদের সঙ্গে একের পর এক ছবি ভাগ করে নিচ্ছেন। সেসব ছবিতে নুসরাতের ফ্যাশন যেন বলিউড তারকাদেরও টেক্কা দেয়। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।
১ / ১২
ছবিটি তোলা থাইল্যান্ডের ফি ফি আইল্যান্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
ফুলেল নৌকা ভাড়া করে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত জাহান। পরনে বিকিনি আর স্লিট মিনি স্কার্ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
সঙ্গে সানগ্লাস আর হ্যাট নিতেও ভোলেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
অফ শোল্ডার একটি বেবি পিঙ্ক ড্রেসেও দেখা দিয়েছেন এই অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
প্রেমিক যশের সঙ্গে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডেও ঘুরে বেড়িয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
স্বচ্ছ কাচের দেয়ালের ওপাশ থেকে ছবি তুলেছেন রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
যশও বাদ যাননি। এদিন দুজনেই ম্যাচিং করে সেদিন পরেছিলেন হলুদ রঙের পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
আবার চিতাবাঘের সঙ্গেও যেন বন্ধু পাতিয়ে ছবি তুলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
চড়েছেন হাতির পিঠেও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
থাইল্যান্ডের ফ্রা নাং কেভ সৈকতে নুসরাত। গোলাপি-ফিরোজা বিকিনি ব্রালেটের সঙ্গে স্টাইলিং করে পরেছিলেন সারং
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
সূর্যের আলো, সাগর আর আকাশের নীল, সেই ব্যাকড্রপে সবুজ দ্বীপ—নুসরাতের এই ছবি দারুণ পছন্দ করেছেন ভক্তরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, শ্রীলঙ্কার সমুদ্রে ক্যাটরিনা কাইফদের যেমন লাগে, তার চেয়ে কোনো অংশে কম লাগছে না!
ছবি: ইনস্টাগ্রাম থেকে