ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার বিজয়ী ছবিতে গভীর সমুদ্রের প্রাণীদের গল্প

আলোকচিত্রীদের কাছে সাগরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছবি চায় ‘ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার’। এবারের আসরে বিজয়ী ছবিগুলোতে উঠে এসেছে কৌতূহলী সিল, সি–হর্স বাবা, সচরাচর দেখা যায় না গভীর সমুদ্রের এমন প্রাণীদের গল্প।

১ / ৭
সমুদ্রের তলদেশের ওপর দিয়ে সুশৃঙ্খলভাবে ভেসে যাচ্ছে পাঁচটি স্পটেড ইগল রে
ছবি: জন কোউইটজ
২ / ৭
সমুদ্রের নিচে খাদ্যশৃঙ্খলের নির্মম বাস্তবতার একটি মুহূর্ত। লিজার্ডফিশকে গিলে খাচ্ছে একটি স্করপিয়নফিশ
ছবি: আন্দ্রেয়া মিকেলুত্তি
৩ / ৭
স্যাল্পের ঝাঁকের মাঝে সাঁতার কাটছে একটি গভীর সমুদ্রের রিবনফিশ
ছবি: মিৎসুনা কাওয়াই
৪ / ৭
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সি লায়ন আইল্যান্ডের অগভীর পাথুরে জলাধারে সমুদ্রের সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে একটি সাউদার্ন এলিফ্যান্ট সিলের বাচ্চার
ছবি: ম্যাথিউ স্মিথ
৫ / ৭
হাঙর জরিপের সময় লেজার-ক্যালিব্রেটেড ভিডিও ফটোগ্রামেট্রি ব্যবহার করছেন বৈজ্ঞানিক ডুবুরিরা
ছবি: থমাস পাভি
৬ / ৭
সিডনির তামারামা সৈকতে সার্ফারদের সঙ্গে ঢেউয়ের তালে ভেসে চলেছে কয়েকটি ডলফিন
ছবি: গেরগো রুগলি
৭ / ৭
বাবা সি–হর্সের কাছ থেকে দুই বাচ্চার বিদায় মুহূর্তের ছবিটি ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬-এ সামগ্রিক বিজয়ী। ঘোড়ার মতো দেখতে বলেই সমুদ্রতলের প্রাণীটির নাম সি–হর্স। এই প্রাণীদের পুরুষেরা গর্ভধারণ করে
ছবি: জুলিয়েন আন্তন