ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন

‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগানে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার জলসিঁড়ির ফরটিস প্ল্যাটিনাম লাউঞ্জে শুরু হয়েছে ফ্লো ফেস্টের পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল’। ১৪ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের ফ্লো ফেস্টে এক দিনে টিকিটের মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। পাঁচ বছরের নিচে শিশুরা ঢুকতে পারবে বিনা মূল্যে। গুলশান ২-এর ফ্লো স্টুডিও থেকে বিনা মূল্যে শাটল সার্ভিস থাকছে এই তিন দিন। এই উৎসবের প্রথম দিনের নানা আয়োজনের ছবি দেখুন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মনের ভেতরে থাকা নেতিবাচক থেকে ইতিবাচক সব কথা মন খুলে বলার জন্য ছিল ক্রিয়েটিভ রাইটিং সেশন। নানা বয়সীরা একসঙ্গে নিজের আঁকা ও লেখার মাধ্যমে মনের ভাব ফুটিয়ে তোলেন এখানে।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
২ / ১০
কীভাবে নিজেকে রক্ষা করবেন, তার জন্য আছে কিক বক্সিং সেশন
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
৩ / ১০
সেই সঙ্গে ছিল স্ট্রেংথ ট্রেইনিং সেশন।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
আরও পড়ুন
৪ / ১০
বাচ্চাদের খেলার জন্য আছে প্লেগ্রাউন্ড। চাইলে সবুজ ঘাসে চাদর বিছিয়ে ছোটখাটো পিকনিক সেরে নিতে পারবেন ফ্লো ফেস্টে।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
৫ / ১০
পড়ন্ত বিকেলে গান শুনতে শুনতে কাটাতে পারেন মি-টাইম।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
৬ / ১০
ফেস্টে অংশগ্রহণকারীদের জন্য আছে হর্স রাইডিংয়ের সুযোগ।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
আরও পড়ুন
৭ / ১০
মেলায় পাওয়া যাবে দেশি–বিদেশি নানা পণ্য
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
৮ / ১০
আঁকিবুঁকির মাধ্যমে সুস্থতা ও মানসিক প্রশান্তিকে উৎসাহিত করতে ছিল বিভিন্ন আর্ট জোন।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
৯ / ১০
আছে ফেস পেইন্টিংয়ের আয়োজন।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
১০ / ১০
সংগীতচর্চার মাধ্যমেও সুস্থতা নিশ্চিত করা সম্ভব—এমন ভাবনা থেকেই ছিল ওপেন মাইক সেশন ও বাউলসংগীতের আয়োজন।
ছবি: জাহিন যাঈমাহ্ কবির
আরও পড়ুন