রাতের কক্সবাজারে কিছুই নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার নিয়ে পর্যটকদের অভিযোগের অন্ত নেই। রাতের বেলা হোটেলে আড্ডা দেওয়া আর টুকটাক কেনাকাটা করা ছাড়া পর্যটকদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই।
এ বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, অন্ধকার সৈকতে নিরাপত্তার কারণে পর্যটকদের হোটেলে বসে অলস সময় পার করতে হয়। ঝাউবাগানের ভেতর আলোকিত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাইট বাজার স্থাপন এবং রাতে প্রমোদতরির ওপর সমুদ্র বিনোদন নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে।