লকডাউনে দিশার মালদ্বীপ ভ্রমণের ভাইরাল ছবিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাকালে একবার নয় দুই–দুইবার মালদ্বীপ উড়াল দিয়েছেন দিশা পাটানি। সঙ্গী ছিলেন প্রেমিক টাইগার শ্রফ। পালিয়ে প্লেনে উঠতে গিয়ে মুম্বাই এয়ারপোর্টে ভক্তদের চোখে ঠিকই ধরা পড়েন টাইগার শ্রফ ও দিশা পাটানি। তবে দুজনেরই ভাবটা এমন যেন, তাঁরা একই সঙ্গে, একই প্লেনে, সমুদ্রের পাশে একই রিসোর্টে থেকেও কেউ কাউকে চেনেন না! লোকে বলে, এই জুটির একজন নাকি আরেকজনের ছবি তুলে দিয়েছেন। সে যা-ই হোক, দেখে নেওয়া যাক দিশার ১০টি ছবি। ছবিগুলো নেট দুনিয়ায় সামাজিক দূরত্ব না মেনে ভাইরাল হয়েছে।
১ / ৯
বলিউডে এই মুহূর্তে তরুণদের মধ্যে যাঁরা সবচেয়ে নজর কেড়েছেন, তাঁদের মধ্যে এগিয়ে থাকবেন ২৯ বছর বয়সী দিশা। লকডাউনে ঘরে মন টিকছিল না, তাই উড়াল দিয়েছেন মালদ্বীপ। ইন্টারনেটের দুনিয়ায় প্রায়ই তাঁর ‘সাহসী’ ছবি ভাইরাল হয়। মালদ্বীপে গিয়েও ছবি দিতে ভুল করেননি। সূর্যাস্তে সমুদ্রে দিশা
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৯
ইনস্টাগ্রামে দিশার ফলোয়ারসংখ্যা ছাড়িয়ে গেছে ৪ কোটি ৪৬ হাজার। তাঁদের উদ্দেশে মালদ্বীপের বেশ কিছু ছবি শেয়ার করেছেন দিশা
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৯
দিশার প্রতিটি ছবির নিচে লাখ লাখ ‘লাভ’ জমা হয়। মন্তব্যের উঠানে ভক্তরা জানান তাঁদের মুগ্ধতার কথা
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৯
চলতি লকডাউনে দুবার মালদ্বীপ গেলেন দিশা। এর আগে ২০১৮ সালেও গিয়েছিলেন। সেবারও সঙ্গী হয়েছিলেন প্রেমিক টাইগার। এই ছবিটি দিশারই তোলা
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৯
বিকিনিতে দিশাই নাকি সেরা। অনেকে ধারণা করছেন, ছবিগুলো টাইগারেরই তুলে দেওয়া
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৯
মালদ্বীপে হোটেলের লবিতে দিশা
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৯
এখন পর্যন্ত মাত্র সাতটি সিনেমায় দেখা দিয়েছেন দিশা। এর মধ্যে একটি তেলেগু ও একটি মান্দারিয়ান। আর ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ও ‘বাঘি থ্রি’তে দেখা গেছে ‘স্পেশাল অ্যাপিয়ারেন্স’-এ। তবু হু হু করে বেড়েছে দিশার জনপ্রিয়তা। ইতিমধ্যে ‘ভারত’ ও ‘রাধে’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন। লোকে বলে, বলিউডে দিশার শরীরই নাকি সবচেয়ে নিখুঁত
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৯
দিশা কেবল নিজের ছবিই তোলেননি, নিজেও তুলেছেন প্রকৃতির ছবি। সে রকমই একটি
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ৯
ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন দিশা। বেড়াতে গিয়ে ছবি তুলতেও জুড়ি নেই। আর সেই সব ছবি ইনস্টাগ্রামে হাজির হতেও সময় লাগে না
ছবি: ইনস্টাগ্রাম