wgimivই গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেন্ডস সার্কেল নেটওয়ার্ক আয়োজিত মিরসরাই গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন মিরসরাইয়ের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ শাহজাহান। মিরসরাই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই কলেজের প্রভাষক নুরুল আফসার। বিশেষ অতিথি ছিলেন জাফর ইকবাল, মোশাররফ হোসেন এবং এস এম সেলিম। উদ্বোধনী খেলায় সীতাকুণ্ডের ফায়ারবক্স ক্রিকেট একাদশকে ৫৬ রানে হারায় মিরসরাই বন্ধুমহল ক্রিকেট একাদশ। আয়োজকদের পক্ষে মাইনুল ইসলাম জানান, মোট ১৬টি দল পর্যায়ক্রমে খেলায় অংশ নেবে।