হয়ে গেল বার্ষিক বনসাই প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজিত ১২তম বার্ষিক বনসাই প্রদর্শনী হয়ে গেল। এবারের প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল, সতেজ বনসাই শহরের মানুষের কাছে তুলে ধরা। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রেডিয়েন্ট বনসাই সোসাইটি দীর্ঘ এক যুগ ধরে প্রদর্শনীটির আয়োজন করে আসছে।

প্রদর্শনীতে ছিল নানা রকমের বনসাই
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটির সভাপতি গুলসান নাসরীন চৌধুরী জানান, ‘আমাদের দেশে শিল্পকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। বনসাই শিল্পীরা নিজেদের ভালোবাসা থেকে সময়, পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে বনসাই তৈরি করে চলেছেন। প্রাচীন এই শিল্পকে ধরে রেখেছেন। শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করতে হবে। সবুজ কমে যাচ্ছে। শহরে ক্রমেই বাড়ছে অক্সিজেনের ঘাটতি। পরিবেশ সুরক্ষায় বাড়িগুলো বনসাই দিয়ে সাজানো যেতে পারে।’ এক হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত মূল্যের বনসাই পাওয়া গেছে প্রদর্শনীতে। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে প্রদর্শনীটি চলেছে ৯ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
ছবি: সংগৃহীত