তাঁরা মাছ কাটেন, মাছ বেচেন

সেই কাকভোরে, আরামের ঘুমে কাদা কাদা যখন রাজধানীর মানুষজন, কারওয়ান বাজারের মাছের আড়তে চলে আসেন শারমিন, সালমা, মোরশেদা, রাবেয়ারা। অতিকায় বঁটি সামনে নিয়ে বসে পড়েন আড়তসংলগ্ন সড়ক বিভাজক ও রেললাইনের পাশে। মাছ কিনে সেখানেই কেটেকুটে যাঁরা বাড়ি নিয়ে যেতে চান, তাঁদের অপেক্ষায় থাকেন। কারওয়ান বাজারে এ রকম মাছকাটাই নারী আছেন ৩০ জন। এ কাজে তাঁদের সহায়তা করেন পরিবারের অন্য সদস্যরা। মাছের আকার ও পরিমাণের ওপর নির্ভর করে মজুরি। মাছ কাটার পাশাপাশি কয়েকজন নারী এখানে মাছ বিক্রিও করেন। এক সকালে কারওয়ান বাজারের মাছের আড়ত ঘুরে তাঁদের ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন

১ / ৫
মাছের আকার ও পরিমাণের ওপর নির্ভর করে মজুরি
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৫
কারওয়ান বাজারের মাছের আড়তে মাছকাটছেন একজন নারী
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ৫
মাছকাটার কাজে নারীদের সহায়তা করেন পরিবারের সদস্যরা
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৫
কারওয়ান বাজারে মাছ কাটার পাশাপাশি নারীরা মাছ বিক্রিও করেন
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ৫
তাঁদের অনেকে রেললাইনের পাশে ঝুঁকি নিয়ে বসেন
ছবি: সাবিনা ইয়াসমিন