গবেষণা প্রকল্প জমা দেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাণিতিক বিজ্ঞান, জীবন–সম্পর্কিত বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আইসিটিসহ ১১টি বিষয়ে গবেষণা প্রস্তাব গ্রহণ করা হচ্ছে

শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির অধীন ২০২৩-২৪ অর্থবছরে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গাণিতিক বিজ্ঞান, জীবন–সম্পর্কিত বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আইসিটিসহ ১১টি বিষয়ে গবেষণা প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। এ ক্ষেত্রে মৌলিক ও ফলিত গবেষণাকে গুরুত্ব দেওয়া হবে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন যাঁরা শিক্ষকতা ও গবেষণায় যুক্ত আছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদেরও এ সুযোগ থাকছে। আবেদনকারীকে প্রাথমিক পর্যায়ে প্রকল্পের ধারণা (প্রোজেক্ট কনসেপ্ট নোট) জমা দিতে হবে। মানসম্পন্ন দেশি-বিদেশি জার্নালে প্রকাশনা এবং গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৩। বিস্তারিত জানা যাবে এই লিংকে।