বাড়িতে অতিথি এসেছেন। অতিথিদের নিয়ে খেতে বসেছেন বাড়ির কর্তা-কর্ত্রী। চলছে বেশ গল্পসল্প। অতিথিদের ছোট্ট ছেলেটার সঙ্গে আবার সে বাড়ির পিচ্চি ছেলেটার দারুণ ভাব। দুজন ভেতরের ঘরে খেলছিল। হঠাৎ বড়দের সামনে এসে দাঁড়াল দুই পিচ্চি। আড়চোখে দুজনকে দেখে বাড়ির কর্তার চোখ তো ছানাবড়া! দুজনের গায়েই যে জন্মদিনের পোশাক! ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেলেন তিনি। এদিকে দুজনকে চোখে পড়েছে অতিথিদেরও। তাঁরাও ভীষণ বিব্রত! লজ্জা পেয়ে দুজনকে দেখেও না দেখার ভান করলেন তাঁরা।খাবার টেবিল ঘিরে একবার চক্কর খেল দুই শিশু। ভেতরের ঘরে যেতে যেতে একজন আরেকজনকে বলল, ‘বলেছিলাম না? অদৃশ্য হওয়ার ক্রিমটা সত্যিই কাজের!’ বাড়িতে অতিথি এসেছেন। মা পল্টুকে ডেকে বললেন, ‘বাবা পল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে একটা কিছু নিয়ে এসো তো’।দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল পল্টু। কিছুক্ষণ পর ফিরল খালি হাতে।মা: কী হলো? কী আনলে ওনাদের জন্য?পল্টু: ট্যাক্সি! ওনারা যেন চটজলদি বাড়ি ফিরতে পারেন! শফিক আর কেয়া—দুজনের ছোট্ট সংসার। এর মাঝে একদিন উটকো এক অতিথির আগমন।দিন গড়িয়ে সপ্তাহ পেরোয়, অতিথির আর যাওয়ার নামগন্ধ নেই। বিরক্ত হয়ে একদিন লোকটাকে তাড়ানোর ফন্দি আঁটল দুজন।পরদিন সকাল না হতেই তুমুল ঝগড়া শুরু করল শফিক-কেয়া। ঝগড়া একসময় হাতাহাতির পর্যায়ে চলে গেল।অবস্থা বেগতিক দেখে চুপচাপ বাক্স-পেটরা নিয়ে বেরিয়ে পড়ল অতিথি।অতিথি বেরিয়ে গেলে ঝগড়া থামাল দুজন। কেয়াকে বলল শফিক, ‘ওগো, বেশি লেগেছে তোমার?’কেয়া: আরে নাহ্! আমি তো লোক দেখানো কাঁদছিলাম!এমন সময় দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল অতিথি, ‘আমিও তো লোক দেখানো গিয়েছিলাম!’ নাসিরুদ্দিন হোজ্জার বাড়িতে তাঁর কিছু বন্ধু এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন হোজ্জা। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন হোজ্জা নিজেও।হোজ্জার পাশেই বসেছিলেন তাঁর এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি হোজ্জার সামনে তরমুজের খোসা রাখছিলেন। খাওয়া শেষে দেখা গেল, হোজ্জার সামনে তরমুজের খোসার স্তূপ। দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন, ‘দেখেছেন কাণ্ড? হোজ্জা কেমন পেটুক? তার সামনে তরমুজের খোসার স্তূপ হয়ে গেছে’!হোজ্জা হেসে বললেন, ‘আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই! উনি খোসাশুদ্ধ খেয়েছেন! এখন আপনারাই বলুন, কে বেশি পেটুক!’ বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন শাকিল। গিয়ে দেখেন বন্ধুর স্ত্রী কাঁদছেন।শাকিল: কিরে, তোর বউ কাঁদছে কেন?বন্ধু: জানি না। জিজ্ঞেস করিনি।শাকিল: ওমা! জিজ্ঞেস করিসনি কেন?বন্ধু: আগে যতবার জিজ্ঞেস করিছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে! বাড়ির ছোট্ট মেয়েটার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছেন অতিথি।অতিথি: বাবু, তুমি কোন ক্লাসে পড়ো?ছোট্ট মেয়ে: ক্লাস ওয়ানে।অতিথি: বাহ্! পাঁচটি ফুলের নাম বলো তো দেখি।ছোট্ট মেয়ে: দুটি গোলাপ, তিনটি জবা! সর্দারজি বন্ধুর বাড়ি বেড়াতে গেছেন। গল্প করতে করতে রাত হয়ে গেছে। এমন সময় বাইরে নামল প্রচণ্ড বৃষ্টি। বন্ধু বললেন, ‘আজ রাতটা না হয় আমার বাড়ি থেকে যাও। বাইরে যে ঝড়, আজ রাতে আর বেরোতে পারবে না।’সর্দারও সায় দিলেন। বন্ধু গেলেন ভেতরের ঘরে সর্দারজির ঘুমানোর বন্দোবস্ত করতে। কিছুক্ষণ বাদে এসে দেখেন বসার ঘরে সর্দারজি নেই। কী হলো? গেল কোথায়!খানিক বাদে সর্দার এলেন। সারা গা কাদাপানিতে মাখামাখি। বিস্মিত বন্ধু বললেন, ‘কী হলো? কোথায় গিয়েছিলে?’সর্দারজি বললেন, ‘বাড়ি গিয়ে বউকে বলে এলাম, বাইরে যে ঝড়, আজ রাতটা আমি তোমার বাড়িতেই কাটাব! নইলে আবার দুশ্চিন্তা করবে!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ