অ ন্য খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানের বদলে কানঅনেক দেশে চুরির দায়ে হাত কেটে নেওয়ার বিধান আছে। পাকিস্তানে সম্প্রতি এমনই একটি বিধান দেওয়া হয়েছে। তবে এবার হাত নয়, দুই অপরাধীর নাক ও কান কেটে নেওয়ার নির্দেশ জারি হয়েছে। আর এই আদেশ দিয়েছেন দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আদালত। চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যানের জ্বালা সইতে পারেননি শের মোহাম্মাদ। বন্ধু আমানত মোহাম্মাদের প্ররোচনায় বোনটিকে অপহরণ করেন তিনি। তারপর তাঁর নাকও কেটে দেন তাঁরা। দোষ প্রমাণ হওয়ার পর আদালত ওই দুইজনের চার কান ও দুই নাক কেটে নেওয়ার নির্দেশ দেন। শুধু তাই নয়, তাঁদের পঞ্চাশ বছর করে কারাদণ্ডের পাশাপাশি অর্থ জরিমানাও করেন।কোকের বিকল্পকোকো-কোলা, পেপসির মতো পানীয়তে যাদের বিরক্তি ধরে গেছে সুখবরটা তাদের জন্য। একঘেয়েমি কাটাতে বিকল্পহীন এই কোমল পানীয়ের নাম এখনো জানা যায়নি। তবে প্রস্তুতপ্রণালী শুনে অনেকের নাক-মুখ কুঁচকে উঠতে পারে। যতদূর জানা গেছে, পানীয়টি প্রস্তুত হচ্ছে ভারতে এবং সেটা গরুর মূত্র থেকে।বিড়ালের ঘরজনসংখ্যা বিস্ফোরণ ঠেকাতে পারছে না অনেক দেশ। বেশি মানুষের ভারে পাঁচটি মৌলিক চাহিদার সব কয়টি অপূর্ণই থেকে যাচ্ছে। নিউইয়র্কের ব্রুকলিনে এক বাড়ির দশা হয়েছে ঠিক তার উল্টো। ঘরে মানুষ নেই, তাই শখের বশে দুটি বিড়াল পুষেছিলেন ওই বাড়ির কর্ত্রী। দেখতে দেখতে ছানাপোনায় ঘর ভরে গেল। বিড়ালের মিউ মিউ আর চিত্কার-চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে উঠলেন প্রতিবেশীরা। নালিশ শুনে নগর কর্তৃপক্ষ হানা দেয় ওই বাড়িতে। শোয়ার ঘরে ঢুকে তাদের চোখ তো ছানাবড়া। ৩৭টি বিড়াল ঘুরে বেড়াচ্ছে ঘরময়। শেষে দুটি বিড়াল রেখে বাকিগুলো নিয়ে যায় কর্তৃপক্ষ। তবে তারা স্বীকার করেছে, এতগুলো বিড়ালের যত্নআত্তিতে অবহেলা হয়নি এতটুকুও। সব কয়টার শরীরস্বাস্থ্য ছিল বেশ তাগড়া।হার্ট চিহ্নের মতোমনের মানুষটিকে ব্যতিক্রমী একটা কিছু উপহার দিয়ে চমকে দিতে কে না চায়! আর কিছুদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার মানুষটির প্রতি অনুরাগ প্রকাশের এই মওকা পৃথিবীর কোনো প্রেমিক-প্রেমিকাই হাতছাড়া করতে চায় না। ভ্যালেন্টাইন ডের আগে উপহারসামগ্রীর দোকানগুলোয় থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রেমিক যুগলদের কথা মাথায় রেখে তাসমানিয়ার এক চাষি নতুন জাতের স্ট্রবেরি উদ্ভাবন করেছেন। তিনি ১০০ ভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, ওই স্ট্রবেরি পেয়ে আপনার প্রেয়সীর মন আবেগে আর্দ্র হবেই হবে। কারণ, তাঁর উদ্ভাবিত ফলটি দেখতে হার্ট চিহ্নের মতো।বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে আবুল হাসনাত