অ ন্য খ ব র
থ্যাচারের ডিমরহস্যস্থূলকায়রা ওজন কমিয়ে ছিপছিপে শরীর চান। আর ক্ষীণাঙ্গিরা চান নাদুস-নুদুস দেহ। এ দুই প্রকৃতির মানুষের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কোন দলে পড়বেন বলা মুশকিল। তবে নির্বাচনী ডামাডোলে পড়ে একবার তাঁর শরীর, স্বাস্থ্য ভাঙতে বসেছিল। সে ১৯৭৯ সালের কথা। সেবার পাক্কা নয় কেজি ওজন কমেছিল তাঁর। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে তাঁর শুভাকাঙ্ক্ষীরা সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু সপ্তাহ দুয়েকের মাথায় থ্যাচার তাঁর আগের রূপে ফিরে এলেন। যেন কোনো জাদুবলে নিজের শরীরে চেকনাই লাগিয়ে নিয়েছিলেন থ্যাচার। তাঁর ওজন ৬০ কেজিরও বেশি দাঁড়াল। কয়দিন পরেই মুখ খুললেন প্রধানমন্ত্রী। ডিম তাঁর হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছে। সপ্তাহে ২৮টি ডিম খেতেন তিনি।শূকর না গরু!প্রেসিডেন্টের মুখে এমন কথা শুনে আর্জেন্টাইনরা এবার নড়েচড়ে বসেছে। আর গরুর মাংসপ্রেমীরা তো রীতিমতো হকচকিয়ে গেছেন। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ বলেছেন, শূকরের মাংস যৌনক্ষমতা বাড়ায়। এমনকি ভায়াগ্রার চেয়েও এটি বেশি কার্যকর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফার্নান্দেজ জানান, সম্প্র্রতি এক ডিনারে শূকরের মাংস খাওয়ার পর তিনি বেশ উপকার পেয়েছেন।মোজার গন্ধেকবি লিখেছিলেন, ‘ফুলের গন্ধে ঘুম আসে না/একলা জেগে রই’। কবির জায়গায় কোনো সৈনিক হলে হয়তো লিখতেন, মোজার গন্ধে ঘুম আসে না...ইত্যাদি। প্রশিক্ষণ বা যুদ্ধ চলাকালে সৈনিকদের জন্য এ এক বিরাট বিপত্তি। সহকর্মীর মোজার বিশ্রি গন্ধ। দিনমান জুতার ভেতর লুকিয়ে থাকা কাপড়ের ন্যাকড়া দুটি যে এত কুিসত হতে পারে, পরার সময় সেটা ঘুণাক্ষরেও মাথায় আসে না। এ সমস্যা সমাধানে ইসরায়েল নতুন এক ধরনের মোজা দিচ্ছে সৈনিকদের। যে মোজা একনাগাড়ে ১৫ দিন পরে থাকলেও দুর্গন্ধ ছড়াবে না। এমন মোজা দিতে পেরে কর্তৃপক্ষ বেশ তৃপ্ত। ভাবখানা এমন—নে বাবা, এবার নাকে তেল দিয়ে ঘুমা। পুতিনের গায়কউঠতে-বসতে, নাইতে-ঘুমাতে তাঁর গান না শুনে থাকতে পারেন না রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট থাকাকালে রকতারকা নিকোলাই রাস্তোরগুয়েভকে ক্রেমলিন আর্ট কাউন্সিলের দায়িত্ব পর্যন্ত দিয়েছিলেন পুতিন। এমনকি ২০০৭ সালে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি থেকে নির্বাচন করেছিলেন ওই রকতারকা। কিন্তু সেবার তাঁর ভাগ্যের শিকে ছেঁড়েনি। এবার সংসদে একটি আসন খালি হওয়ায় মওকাটা লুফে নিলেন পুতিন। নির্বাচন কমিশনে ঘুঁটি চেলে গায়ক মশাইকে সংসদে ঠাঁই করে দিলেন। আগের দিনে রাজ দরবারে সভাকবি, গায়ক কতজনই না থাকতেন। এ জমানায়ও পুতিনের বেলায় তার ব্যতয় ঘটেনি দেখছি। ওয়েবসাইট অবলম্বনে আবুল হাসনাত