অ ন্য খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ব্রাইটনে শেষ হলো ব্যাংক হলিডে। সপ্তাহজুড়ে ছিল ছুটির আমেজ। ছুটিটা আরও জমজমাট করতে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। কেবল অনুষ্ঠানই নয়, গড়ে তোলা হয়েছিল এক প্রাসাদ। সেই প্রাসাদে ঢুকে চকলেটপ্রেমীরা পারলে দেয়ালই ভেঙে ফেলে! ব্রাইটনের সমুদ্রতীরের প্রাসাদটি তৈরি করা হয়েছিল ৯০ হাজার ক্যাডবারি চকলেট দিয়ে! চকলেটের দেয়াল ঢেকে দেওয়া হয়েছিল চিনির আবরণে। ব্যবহার করা হয়েছিল প্রায় ২২৭ কিলোগ্রাম বরফ ও ২০ কিলোগ্রাম চিনি। চিনির আবরণ কাজ করেছিল সিমেন্টের মতোই। প্রায় ৪৫০ কিলোগ্রাম ওজনের এই প্রাসাদ বানাতে কাজ করেছিল প্রায় ১০০ জনের একটি দল। উচ্চতা দাঁড়িয়েছিল তিন মিটারের মতো। অরেঞ্জ অনলাইন।
গ্রন্থনা: মাহফুজ রহমান