অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েভ

নিউইয়র্ক টাইমস বুক রিভিউর সম্পাদকমণ্ডলীর নির্বাচনে বছরের সেরা ১০টি বইয়ের তালিকায় রয়েছে শ্রীলঙ্কার সোনালি দেরানিইয়াগালার অবিশ্বাস্য স্মৃতিকথা ওয়েভ। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। সকালে হোটেল রুমের জানালা দিয়ে ফুঁসে ওঠা সমুদ্র স্বামীকে দেখাতেই মুহূর্তের মধ্যে সুনামির আঘাতে তলিয়ে যায় তাঁর সবচেয়ে কাছের মানুষ—বাবা-মা, স্বামী ও দুই ছেলে। বেঁচে যান তিনি। এ স্মৃতিকথা তারই কাহিনি।

সূত্র: এনআই টাইমস ডট কম

সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবি

শেইখা আল-মায়াসা বিনতে হামাদ বিন খালিফা আল-থানি কাতারের বর্তমান আমিরের বোন। সম্প্রতি তিনি ১৪২ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনেছেন ভুবনখ্যাত চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’ নামের একটি চিত্রকর্ম। এটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্ম। আর্ট রিভিউ ম্যাগাজিন প্রকাশিত পাওয়ার হানড্রেড-এর তালিকামতে শেইখা আল-মায়াসা ছবির দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ৩১ বছর বয়সী শেইখা আল-মায়াসা বর্তমানে কাতার মিউজিয়ামস অথোরিটি আর দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: আর্ট রিভিউ

হিরোকাজু কোরে-এদা-র ‘আই উইশ’

জাপানি চলচ্চিত্র পরিচালক হিরোকাজু কোরে-এদা-র ছবি আই উইশ বিলেতের দ্য গার্ডিয়ান পত্রিকার জরিপ অনুসারে এ বছরের সেরা ১০টি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে। ভঙ্গুর পারিবারিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

রফিক-উম-মুনীর চৌধুরী