অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি নাজিম হিকমত
কবি নাজিম হিকমত

লাইফ ইজ গুড, ব্রাদার
তুর্কি সাহিত্যের দিকপাল কবি নাজিম হিকমত (১৯০২-১৯৬৩) এর জীবনের শেষ সময়টুকু কেটেছিল নির্বাসনে, মস্কোতে। সে সময় তিনি গুরুতর অসুস্থও ছিলেন। খুব বেশি সময় আর হাতে নেই তাঁর—এ রকম এক বোধ থেকে ১৯৬২ সালে তিনি লিখলেন এক অনন্যসাধারণ আত্মজৈবনিক উপন্যাস। সম্প্রতি মূল তুর্কি থেকে মুত্লু কোনাক ব্লেইজিংয়ের অনুবাদে বেরিয়েছে বইটির ইংরেজি সংস্করণ লাইফ ইজ গুড, ব্রাদার। ১৯০ পৃষ্ঠার এই বই প্রকাশ করেছে তুরস্কের পার্শিয়া।

সূত্র: টুডেস্ জামান

নাওমি শিহাব নাঈ
নাওমি শিহাব নাঈ

নেউস্টাড সাহিত্য পুরস্কার ২০১৩
নাওমি শিহাব নাঈ (জন্ম ১৯৫২) একজন কবি, গীতিকার ও ঔপন্যাসিক। তাঁর বাবা ফিলিস্তিনি আর মা মার্কিনি। সম্প্রতি তিনি ভূষিত হলেন এ বছরের নেউস্টাড আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় আর ওয়ার্ল্ড লিটারেচার টুডে ম্যাগাজিন যৌথভাবে ৫০ হাজার ডলার মূল্যমানের এই পুরস্কারটির উদ্যোক্তা। ছোটগল্পের বই দেয়ার ইজ নো লং ডিসটেন্স নাও আর কবিতার বই ট্রানাসফার নাওমির উল্লেখযোগ্য দুটি বই।

সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে

সিড্ ফিল্ড
সিড্ ফিল্ড

প্রয়াত সিড্ ফিল্ড

চলচ্চিত্রের চিত্রনাট্যের গুরু সিড্ ফিল্ড সম্প্রতি মারা গেছেন ৭৭ বছর বয়সে। মার্কিন যুক্তরাষ্ট্রের এ লেখকের গুরুত্বপূর্ণ বইগুলো হলো স্ক্রিনপ্লে দ্য স্ক্রিনরাইটার্স ওয়ার্কবুক, দ্য ডেফিনিট গাইড টু স্ক্রিনরাইটিং ইত্যাদি। চিত্রনাট্য নিয়ে বই লেখা ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে তিনি এ বিষয়ে প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম পরিচালনা করেছেন।

সূত্র: সিএনএন
 রফিক-উম-মুনীর চৌধুরী