অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরাকামির নতুন উপন্যাস

আর কদিন পরই সাহিত্যের জন্য নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বাজির দরে পয়লা নম্বরে আছে বিশ্বখ্যাত জাপানি লেখক মুরাকামি হারুকির নাম। সম্প্রতি জাপানে প্রকাশিত হয়েছে শিকিসাই ও মোতানাই তাজাকি সুকুরু তো, কারে নো জুনরেই নো তোশি (কালারলেস সুকুরু তাজাকি অ্যান্ড হিজ ইয়ারস অব পিলগ্রিমেজ) নামের উপন্যাস। ৬৪ বছর বয়সী এই লেখকের সাম্প্রতিক উপন্যাসটি ইতিমধ্যেই লাখ লাখ কপি বিক্রি হয়েছে। আগামী বছর এর ইংরেজি তরজমা প্রকাশিত হওয়ার কথা।

সূত্র: আসাহি শিম্বুন

ম্যাগনা কার্টা প্রদর্শনী

ভেড়ার চামড়ার পার্চমেন্টে ১২১৫ সালে লাতিন ভাষায় লেখা ম্যাগনা কার্টার মূল দলিলের টিকে থাকা চারটি কপি ব্রিটিশ লাইব্রেরিতে শোভা পাবে শিগগিরই। ম্যাগনা কার্টার ৮০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনের এই প্রদর্শনী আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে।

সূত্র: রয়টার্স
রফিক-উম-মুনীর চৌধুরী