অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো ইয়ানের নতুন বই

সাহিত্যে বিগত বছরের নোবেলজয়ী মো ইয়ান সুইডেনে নোবেল পদক গ্রহণের অভিজ্ঞতার আলোকে সম্প্রতি একটি বই লিখেছেন। চীনা ভাষায় লেখা বইটির নাম ইংরেজিতে গ্র্যান্ড সিরমনি। গত বছর নোবেলে ভূষিত হওয়ার পর এটাই মো ইয়ানের প্রথম বই।

সূত্র: সিনহুয়া নিউজ এজেন্সি

সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসব

উত্তর স্পেনের সাগরপাড়ের শহর সান সেবাস্তিয়ান। এখানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র-উৎসব অনুষ্ঠিত হয়। এবারের ৬১তম আসরে কোনচা দে ওরো বা সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ভেনেজুয়েলার মারিয়ানা রোন্দোন পরিচালিত পেলো মালো (ব্যাড হেয়ার) ছবিটি।

সূত্র: সান সেবাস্তিয়ান ফেস্টিভ্যাল.কম.এস

l রফিক-উম-মুনীর চৌধুরী