অ ন্য দি গ ন্ত

আল-মুতানাব্বি স্ট্রিট স্টার্টস হিয়ার
বাগদাদের আল-মুতানাব্বি রাস্তাটি দৈর্ঘ্যে এক হাজার ফুট। বিখ্যাত ক্ল্যাসিক আরবি কবি আবু আত্তায়িব আল-মুতানাব্বির নামে নাম। বাগদাদের বইপাড়া এটি। ২০০৭ সালের ৫ মার্চ বোমার আঘাতে কিতাবসংশ্লিষ্ট বহু লোক প্রাণ হারায়। সে ধ্বংসযজ্ঞ আর হতাহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশে নিবেদিত হলো একটি বই, যা সম্পাদনা করেছেন সান ফ্রান্সিসকো নিবাসী কবি বো বোসোলেইল। গদ্য-পদ্যের এ সংকলনটির নাম আল-মুতানাব্বি স্ট্রিট স্টার্টস হিয়ার।
সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে

মারিয়ো বার্গাস ইয়োসার নতুন উপন্যাস
এল এরোয়ে দিসক্রেতো। ২০১০ সালের নোবেলজয়ী মারিয়ো বার্গাস ইয়োসার নতুন উপন্যাস। সমসময়ের পেরুর দুজন ব্যবসায়ীকে নিয়ে গড়ে উঠেছে এর কাহিনি। তিন বছর পর এটা তাঁর প্রথম উপন্যাস। সমালোচকেরা ইতিমধ্যে এর ভূয়সী প্রশংসা করেছেন। প্রকাশক আলফাগুয়ারা।
সূত্র: আলফাগুয়ারা.কম
l রফিক-উম-মুনীর চৌধুরী