অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনা মারিয়া মাশাদু
আনা মারিয়া মাশাদু

আনা মারিয়া মাশাদু
আনা মারিয়া মাশাদু (জ. ১৯৪১) আন্তর্জাতিক শিশুসাহিত্যাঙ্গনে একটি লব্ধপ্রতিষ্ঠ নাম। ব্রাজিলের এই সাহিত্যিক তাঁর সাহিত্যকর্মের জন্য ২০০০ সালে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন মেডেলে ভূষিত হন। সম্প্রতি বেরিয়েছে তাঁর নতুন শিশুতোষ গ্রন্থ এনকুয়ান্তো ও দিয়া নাও শেগা (যত দিন না সেদিন আসছে)।

সূত্র: ও গ্লোবো

রবার্ট কাপা
রবার্ট কাপা

রবার্ট কাপা জন্মশতবার্ষিকী
রবার্ট কাপা (১৯১৩-১৯৫৪) জগদ্বিখ্যাত হাঙ্গেরিয়ান চিত্রসাংবাদিক। তাঁর জন্মশতবার্ষিকীতে বুদাপেস্টের হাঙ্গেরিয়ান ন্যাশনাল মিউজিয়াম আয়োজন করেছে একটি প্রদর্শনী, যার নাম রবার্ট কাপা/দ্য গ্যাম্বলার। মহান এই চিত্রসাংবাদিকের অসংখ্য সাদা-কালো ছবি প্রদর্শিত হয়েছে এ প্রদর্শনীতে।

সূত্র: ডিজিটালওয়ার্ল্ড ডট কম
l রফিক-উম-মুনীর চৌধুরী