অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারমেইল

টমাস ট্রান্সট্রোমার আর রবার্ট ব্লাই সমকালীন বিশ্বসাহিত্যের দুজন বিখ্যাত কবি। প্রথমজন সুইডিশ আর দ্বিতীয়জন মার্কিনি। ১৯৬৪ সালের বসন্তের এক অপরাহে রবার্ট ১৫০ মাইল দূরবর্তী গ্রন্থাগার থেকে টমাসের সদ্য প্রকাশিত কবিতার বই নিয়ে বাড়িতে ফিরতেই পেলেন তাঁর কাছে টমাসের পাঠানো চিঠি। ১৯৬৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পরস্পরকে লেখা দুই কবির মোট ২৯০টি চিঠি নিয়ে বেরিয়েছে সংকলন এয়ারমেইল।

সূত্র: ইন্ডিপেনডেন্ট ডট কো ডট ইউকে

রিও ডি জেনিরো চলচ্চিত্র উৎসব

হয়ে গেল রিও ডি জেনিরো চলচ্চিত্র উৎসব। সেরা ছবির পুরস্কার রেদেন্তোর ট্রফি জিতল যৌথভাবে কারু আলভেজ দে সোউজার দে মেনোর (আন্ডার এজ) আর ফের্নান্দু কোইমব্রার ও লোবু আত্রাস দা পোখতা (উলফ অ্যাট দ্য ডোর)।

সূত্র: ফেস্তিবালদুরিউ ডট কম

ভের্দি দ্বিশতবার্ষিকী

ভুবনখ্যাত সংগীতস্রষ্টা জিওসেপ্পি ফ্রাঞ্চিসকো ভের্দির (১৮১৩-১৯০১) জন্মের দ্বিশতবার্ষিকী উদ্যাপিত হচ্ছে ইউরোপের বিভিন্ন শহরে এ বছরজুড়ে।

সূত্র: রয়টার্স

রফিক-উম-মুনীর চৌধুরী