অ ন্য দি গ ন্ত
দ্য কাউন্সেলর
চিত্রনাট্যটি লিখেছেন প্রখ্যাত ঔপন্যাসিক করম্যাক ম্যাককার্থি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আরেক খ্যাতিমান রিডলি স্কট। একেই বলে সোনায় সোহাগা। আর ছবিটির নাম দ্য কাউন্সেলর। সম্প্রতি মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ, পেনেলোপে ক্রুস এবং হাবিয়ের বার্দেমের মতো তারকা শিল্পীরা।
সূত্র: আইএমডিবি.কম
সম্মানিত ইভস্ বোনেফায়া
হিস্পানি দুনিয়ার সবচেয়ে বড় বইমেলার হাট বসে মেহিকোর গুয়াদালাহারা শহরে। এবারের ২৭তম আসরে সম্মাননা জানানো হলো বর্ষীয়ান ফরাসি কবি ইভস্ বোনেফায়াকে (জ.১৯২৩)। তিনি পুরস্কৃত হলেন ফিল (গুয়াদালাহারা আন্তর্জাতিক বইমেলা) অ্যাওয়ার্ডে। বোনেফায়া হলেন চতুর্থ অ-হিস্পানিভাষী সাহিত্যিক, যাঁকে ফিল অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো।
সূত্র: ফিল.কম.এমএক্স
সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বই
মার্কিন যুক্তরাষ্ট্রে ছাপা হওয়া প্রথম বইটির নাম দ্য বে সাম্ বুক। ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে ছাপা হওয়া এই ধর্মগ্রন্থের মোট ১৭০০ কপির মধ্যে অবশিষ্ট আছে মাত্র ১১টি। সেগুলোরই একটি কপি সম্প্রতি নিউইয়র্কের সথেবি হাউসে ১৪১৬৫ মিলিয়ন ডলার মূল্যে নিলামে বিক্রি হয়েছে, যা এযাবৎ কালের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বই। সূত্র: এএফপি
রফিক-উম-মুনীর চৌধুরী