অ র্থ র স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যখন ব্যাংকে যাই টাকা জমা রাখতে, তখন ব্যাংক আমাদের বেশ খাতির-যত্ন করে। তবে আমরাই যদি ব্যাংক থেকে টাকা ধার নিতে যাই, ব্যাংক সন্দেহের চোখে তাকায়। বুঝতে চায় যে আমরা এই ঋণ পাওয়ার যোগ্য কি না। সত্যি, বড় আশ্চর্য কাণ্ড! ‘আমি একা একটা হিসাব খুলব,’ ব্যাংকে গিয়ে বলল এক তরুণী।‘কত টাকার?’ জানতে চাইল ব্যাংকের ব্যবস্থাপক।‘আমার তো কোনো টাকা নেই।’‘তাহলে তো হিসাব খোলা যাবে না।’‘ঠিক আছে, যৌথ হিসাব খুলব।’‘কার সাথে?’‘কেন, টাকা আছে এমন কারও সাথে!’