অ র্থ র স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদের মধ্যে পার্থক্য কী?: লোকজন মনে করে অর্থনীতিবিদ ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলবেন। তবে পরিসংখ্যানবিদ অতীত সম্পর্কে কিছু বলবেন না। পরিসংখ্যানের বৈশিষ্ট্যই হলো এমনভাবে তথ্য উপস্থাপন করা যেন ভুল বোঝা না যায়।টাকা সব সময়ই আছে, তবে তা সময় সময় পকেট বদল করে। অন্যের লেখা নকল করা কুম্ভিলকবৃত্তির পর্যায়ে পড়ে। তবে অর্থনীতিবিদেরা যখন অন্য অনেক অর্থনীতিবিদের লেখা নিয়ে নিজে একটি লেখা দাঁড় করান, তখন তা গবেষণাপত্র হয়ে যায়! অর্থনীতিবিদদের নিয়ে বরাবরই বিপদ। তবে পেশাজীবী অর্থনীতিবিদের বদলে যদি শখের অর্থনীতিবিদের পাল্লায় পড়ো, তাহলে আরও বড় বিপদ।