অ র্থ র স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবার। অর্থনীতিতে পড়তে চাই। শুনেছি বিষয়টা খুব কঠিন!: মোটেই কঠিন না। আবার খুব কঠিন। মানে, অর্থনীতিতে যা পড়ানো হয়, তা সবই আমাদের চেনা-জানা বিষয়। তবে যেভাবে এবং যে ভাষায় পড়ানো হয়, তা আমাদের জন্য খুব কঠিন। আর তাই আমরা সহজে বুঝতে পারি না।ছেলেমেয়েদের আবদার মেটাতে এক অর্থনীতিবিদ বাবা তাদের নিয়ে গেছে পিৎজার রেস্তোরাঁয়। বড় মাপের একটা পিৎজার অর্ডার দেওয়ার পর ওয়েটার এসে জিজ্ঞেস করল, ‘আপনারা তিনজন। তাহলে কি তিন টুকরো করে কেটে দেব?’অর্থনীতিবিদ এক মুহূর্ত ভেবে বললেন, ‘না, সাত টুকরো করে দিন। তাহলে ওরা বেশি টুকরো খেতে পারবে।’