প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এই নারী নেত্রী অবশেষে গত ১৩ নভেম্বর গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেলেন। দীর্ঘদিন ধরে গণতন্ত্রের দাবিতে সংগ্রাম চালিয়ে যাওয়া শান্তিতে নোবেলজয়ী সু চি গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দী হয়ে ছিলেন।সু চির জন্ম মায়ানমারের রেঙ্গুনে (ইয়াঙ্গুন) ১৯৪৫ সালের ১৯ জুন। বাবা অং সান ছিলেন আধুনিক বর্মি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা। প্রতিপক্ষের হামলায় মারা যান অং সান। এরপর সু চি মা খিন কি’র সঙ্গে রেঙ্গুনে বেড়ে ওঠেন। ১৯৮৮ সালে সু চি দেশে ফিরে রাজনীতিতে নাম লেখান। মিয়ানমারে তখন গণতান্ত্রিক আন্দোলনের তুমুল জোয়ার। ওই বছরের সেপ্টেম্বরে নতুন সামরিক জান্তা ক্ষমতায় আসে। এর পরপরই সু চি নতুন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি গঠনের ঘোষণা দেন।১৯৮৯ সালে সামরিক শাসন জারি করে সু চিকে গৃহবন্দী করে সামরিক জান্তা।