অংথৈইচিং মারমার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে বিজ্ঞানীদের নিয়ে নটর ডেম কলেজে যে মেলা বসে সেখানে অংথৈইচিং মারমা ‘পাহাড়ে ছড়া বিলুপ্তি রোধের উপায়’ নামে একটি প্রজেক্ট জমা দিয়েছে। তার বিশ্বাস এবং বন্ধুদের ধারণা শেষ পর্যন্ত এই প্রজেক্টই প্রথম পুরস্কার পাবে। পাহাড়ে জন্ম নেওয়া ছেলেটির মাথায় সব সময়ই পাহাড়ি মানুষের মঙ্গল-চিন্তা খেলা করে। বাবা ম্রোসাথোয়াই মারমা এবং মা অংক্রাচিং মারমার অভাবে সংসারে জন্ম নেওয়া অংথৈইচিংয়ের একসময় লেখাপড়াই বন্ধ হওয়ার অবস্থা হয়েছিল অভাবের কারণে । খাগড়াছড়ি উচ্চবিদ্যালয়ে পড়ার সময় তাকে থাকতে হয়েছে একা। হলুদ, কচু চাষ করা বাবা কখনো খরচ দিতে পারতেন, কখনো পারতেন না। এ কারণে কোনো কোনো দিন না খেয়েই তাকে ক্লাসে যেতে হয়েছে। খেয়ে না-খেয়ে থেকেই সে এ বছর এসএসসি পরীক্ষায় সববিষয়ে এ প্লাস পেয়েছে। তার ইচ্ছা চিকিৎসক হয়ে পাহাড়িদের সেবা করার।