প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের নলবিলা ও ডুলাহাজারা বন বিটের সামাজিক বনায়নের অংশীদার ৩৩০ পরিবারের মধ্যে চেক ও দলিল বিতরণ করা হয়েছে। ৬ মার্চ দুপুরে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরোনো উপকারভোগী পরিবারে লভ্যাংশের চেক ও নতুনদের বনায়নের দলিল দেওয়া হয়। এ দুটি বিট কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. কেরামত আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো.আব্দুল লতিফ মিয়া। অনুষ্ঠানে নলবিলা বন বিটের ২০০৪-০৫ সালের কৃষি বনায়নের উপকারভোগী ৩৩ পরিবারের মধ্যে লভ্যাংশের ২৬ লাখ ৭২ হাজার ৭৫০ টাকার চেক ও ডুলাহাজারা বন বিটের ২০১৪-১৫ সালের নতুন বনায়নের অংশীদার ২৯৭ উপকারভোগী পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করা হয়।