অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক উৎসব সম্প্রতি নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এম. রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক, ইউএসটিসির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান মশরুর উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডার্ন কমার্স কলেজের অধ্যক্ষÿমুহাম্মদ ইউনুছ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। আলোচনার পর ছিল দেশের গান, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও ফ্যাশন শো। বিজ্ঞপ্তি।