অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বিনোদন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বিনোদন উৎসব গত ২১ নভেম্বর নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এম রুহুল আমিন। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উপপরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক, খাজা আজমেরী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডার্ন কমার্স কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। দেশের গান, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও ফ্যাশন শোর আয়োজন ছিল অনুষ্ঠানে। বিজ্ঞপ্তি।