অক্সফোর্ড স্কুলে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ-বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন। এতে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. নুরুল আমিন, পুলিশ কর্মকর্তা মো. রাশেদ, এস এম ইকবাল, মো. হাশেম চৌধুরী, মো. ওয়াজেদ আলী জসিম, মোহাম্মদ মুন্না প্রমুখ। প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন। এতে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি