অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিনোদন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিনোদন উৎসবে শিক্ষার্থীদের পরিবেশনা
অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিনোদন উৎসবে শিক্ষার্থীদের পরিবেশনা

অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিনোদন উৎসব সম্প্রতি নগরীর মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের, চট্টগ্রামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক, ইউএসটিসির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান মশরুর আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ ইউনুছ।
স্বাগত বক্তৃতা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানমালা, দেশের গান, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও ফ্যাশন শো-এর মাধ্যমে আবহমান বাংলার ঋতুভিত্তিক রূপ-প্রকৃতিকে চিত্রায়ণ—হৃদয়ছোঁয়া সব পরিবেশনার মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন। বিজ্ঞপ্তি।