অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়াসের আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে ২৬ মার্চ নগরের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে মানুষের বাড়ি পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মোস্তাক হোসাইন। অনুষ্ঠান উদ্বোধন করেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনূর কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান সন্তোষ কুমার নন্দী, প্রয়াসের পরিচালক মহসীন উল কাদের, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন চৌধুরী, সংগঠনের সহসভাপতি কিবরিয়া হোসাইন এবং আয়োজন কমিটির চেয়ারম্যান মো. ফখরুল আবেদীন।
প্রধান অতিথি মো. মোস্তাক হোসাইন বলেন, প্রয়াস সমাজের অবহেলিত মানুষজনকে এগিয়ে নিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তি।