হাটহাজারী উপজেলার ধলই গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এনায়েতপুর বায়তুশ শরফ আদর্শ মাদ্রাসা। ত্রাণপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নুরজাহান, সৈয়দুর রহমান, জাকির হোসেন, সুলতান আহমদ ও আলমগীর। উল্লেখ্য, সমপ্রতি এই গ্রামে রহিম মুহুরী চৌধুরীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়। এসব পরিবারের পড়ুয়া শিক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে পাঠ্যবই, শিক্ষাসামগ্রী, জামা-কাপড় ও নগদ টাকা প্রদান করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল আলমের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত সকলের উদ্দেশে অধ্যক্ষ ফরিদুল আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে ক্ষতি হয়েছে তা পূরণের সাধ্য আমাদের নেই। তবে এই বিপদে নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে আমরা তাঁদের পাশে দাঁড়ালাম।’