প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথায় আগুন লাগলে কোনো না কোনো সমাধান আছেই, তবে ঘরে আগুন লেগে গেলে চূড়ান্ত সর্বনাশ। আগুন জিনিসটা আর যা-ই হোক, ছেলেখেলার ব্যাপার নয় মোটেও। হাতের কাছে অগ্নিনির্বাপণযন্ত্রটা এ ক্ষেত্রে বেশ কাজের। তবে আগুন নিয়ে ছেলেখেলা না হলেও আগুন নেভানোর যন্ত্র নিয়ে এক ধরনের ‘ছেলেখেলা’ই করা হয়েছে। ২০০৪ সালে পিনকাই নামের কিছু খুদে অগ্নিনির্বাপণযন্ত্র বানানো হয়েছিল। পরিবারের ছোট্ট সদস্যটি যেন আগুন নেভানোর মতো জটিল কাজটি অনায়াসে শিখে ফেলতে পারে, সে উদ্দেশ্যেই বিশেষ এই ‘ছেলেখেলা’! খুব সহজে বহনযোগ্য এবং দুনিয়ার সবচেয়ে ছোট এই অগ্নিনির্বাপকগুলো চাইলে পকেটে নিয়েও ঘুরতে পারবেন আপনি। উচ্চতা? মোটে ১৪ সেন্টিমিটার।