অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসনকোসন সকল নিয়ে চোর হয়েছে হাওয়া
চোরের ওপর রাগ করে আজ তাই মাটিতে খাওয়া!
পুরান এসব প্রবাদ এখন বাড়ছে দেখি ভাতে
যায়নি বোঝা? আসেন জনাব, বোঝাই হাতেনাতে!

বর্ষবরণ অনুষ্ঠানে নাকাল হলেন নারী
‘দুষ্ট’ কিছু তরুণ করে এসব বাড়াবাড়ি!
‘দুষ্ট’ দমন করুন এবং করুন ওদের সিধে
সেইটা হলে উদ্যাপনে কিসের অসুবিধে?

এই সোজা কাজ রেখে কেন উল্টো পথে চলা?
গলায় ব্যথার জন্য বুঝি কাটতে হবে গলা?
তুঘলকি এই কাণ্ডগুলো বাংলাদেশেই ঘটে
উল্টো দিকে হাঁটাও এখন অগ্রগতি বটে!