অগ্রণী ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সার্কেল সচিবালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৫ ও ১৬ মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সার্কেল সচিবালয়ের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেল সচিবালয়ের উপমহাব্যবস্থাপক জসীম উদ্দিন আহমদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাহিদা আকতারসহ অনুষদ সদস্যরা।
প্রধান অতিথি প্রতিযোগিতামূলক ব্যাংকিং অঙ্গনে নিজেদের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।