অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ
অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ

অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সার্কেলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ১৪ ফেব্রুয়ারি নগরের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান ও উপমহাব্যবস্থাপক এ এস এম ওয়ালী উল্লাহ। সম্মেলনে শাখাপ্রধান ও ব্যবস্থাপকেরা অংশ দেন। প্রধান অতিথি ব্যাংকারদের সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন, কৃষি ও এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি।