অঙ্গনের উদ্যোগে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৩১ মে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন করেছে। ‘রৌদ্রস্নান শেষে মেঘের ছবি, অঙ্গনের ছোঁয়ায় নজরুল-রবি’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন।
অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক রাহমান নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ বশির আহাম্মদ ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক হানিফ মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন অঙ্গনের সহসভাপতি মো. নাজমুল হাসান।
আলোচনা অনুষ্ঠানের পর অঙ্গনের সদস্যদের দলীয় পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।