ভালো আর জম্পেশ দেখতে গাড়ির দিকে সবার ঝোঁক থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সোজা কথায় যাকে বলে অকর্মা-অচল কিংবা বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট গাড়ি? টাইম সাময়িকী পৃথিবীর এযাবত্কালের সবচেয়ে মজার ৫০টি অচল গাড়ির তালিকা প্রকাশ করেছে। দেখুন নমুনা। স্ক্রিপস-বুথ বি-অটোগো, ১৯১৩মজার ব্যাপার হলো, এই গাড়িগুলো দেখতে ঠিক মোটরসাইকেলের মতো। কাঠ দিয়ে বানানো দুই চাকাবিশিষ্ট এই গাড়িতে শুধু একজনই বসতে পারে। দেখতে মোটরসাইকেলের মতো মনে হলেও পেছনের দিকে বসে স্টিয়ারিং ঘুরিয়েই চালাতে হয় এই গাড়ি। আর সামনের দিকটায় বসানো আছে ভি৮ ইঞ্জিন। ১৯১৩ সালে জেমস স্ক্রিপস পরীক্ষামূলকভাবে বানিয়েছিলেন এই গাড়ি।ঘোড়াবিহীন ঘোড়ার গাড়িহর্সে হর্সলেস, ১৮৯৯সবচেয়ে অচল গাড়ির তালিকার শীর্ষে থাকা এই গাড়িগুলোর ওপরে রিকশার মতো ঢাকনা দেওয়া। সামনের অংশে লাগানো আছে কাঠ দিয়ে বানানো একটি ঘোড়ার মাথা। তাই সামনে থেকে দেখতে গাড়িগুলোকে একদম ঘোড়ার গাড়ির মতো মনে হলেও আদতে তা ঘোড়ার গাড়ি নয়। চার চাকাবিশিষ্ট এই গাড়িগুলো চালিত হয় সহজে বাষ্পে পরিণত হয় এমন এক ধরনের জ্বালানি দিয়ে। এই গাড়ির উদ্ভাবক উড়িয়া স্মিথ গাড়িটি বানানোর পর বুঝতে পারেন, নিছক খেয়ালের বশেই তিনি এটি বানিয়েছেন। তবে তিনি দাবি করেন, তাঁর এই ঘোড়াবিহীন ঘোড়ার গাড়ি একটি সত্যিকার মৌলিক কাজ।খুদে গাড়িপিল ট্রাইডেন্ট, ১৯৬৬চার ফুট দুই ইঞ্চি লম্বা এই গাড়িটিই ষাটের দশকে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি হিসেবে আখ্যা পেয়েছিল। ওপরে স্বচ্ছ কাচ দিয়ে ঘেরা ত্রিভুজ আকৃতির এই পিল ট্রাইডেন্ট বানানোটা স্রেফ পাগলামি ছাড়া আর কিছু ছিল বলে মনে হয় না।শঙ্খচিলের ডানাব্রিকলিন এসভি১, ১৯৭৫শঙ্খচিলের ডানার মতো দরজাবিশিষ্ট এই ব্রিকলিন এসভি১ গাড়ির খোলা দরজা দেখলেই মনে হবে, বুঝি এইমাত্র আকাশে উড়াল দেবে এটি। কিন্তু আকাশে ওড়ার কোনো ব্যাপারস্যাপারই নেই এই গাড়ির মধ্যে। উদ্ভাবক ম্যালকম ব্রিকলিন ধূমপানের বিরুদ্ধে প্রচারণা চালাতেই এই গাড়িতে কোনো অ্যাশট্রে বা লাইটার রাখেননি। কোথাও ধাক্কা লেগে যাতে কোনো রকম দাগ না হয়, তার জন্য গাড়িটির বাইরের অংশে বিশেষ ধরনের প্লাস্টিক লাগানো আছে। এই ব্রিকলিন এসভি১ গাড়িকে বলা হয় আগামী দিনের নিরাপদ গাড়ির মডেল।নিধিরাম সর্দারব্রিগস অ্যান্ড স্ট্রাটন ফ্লাইয়ার, ১৯২০এই গাড়িটির ঠিক ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা। পাঁচ চাকাবিশিষ্ট গাড়িটির দরজা বলে কিছুই নেই। তার পরও তা গাড়ি হিসেবে অভিহিত। চাকাগুলোও বাইসাইকেলের মতো চিকনচাকন। সামনে স্টিয়ারিংসহ একটা পাতের ওপর মাত্র দুজন বসার আসন আছে এই গাড়িতে।টাইম অবলম্বনে আবু হেনা।গাড়ি না উড়োজাহাজ?ফুলার ডাইম্যাক্সন, ১৯৩৩জিনিয়াস আর. বাকমিন্সটার ফুলার সবচেয়ে বাজে গাড়ির তালিকায় থাকা ফুলার ডাইম্যাক্সন গাড়িটির নকশা দুবার বানিয়েও ব্যর্থ হয়ে তৃতীয়বারের প্রচেষ্টায় সফল হয়েছেন। তিন চাকাবিশিষ্ট গাড়িটি দেখতে বিমানের মতো। পেছনের চাকাটিও দেখতে একদম বিমানের চাকার মতো ছোট্ট। এবং সামনের অংশটা বিমানের মতোই চিকন আর সুঁচালো। আর গাড়িটাও সাধারণ ইঞ্জিনের পরিবর্তে জেট ইঞ্জিনে তৈরি।