অচিন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি বোধ হয় ভালোবাসতে নীল আকাশ। তুলোট মেঘ। শিশিরভেজা ভোর। স্নিগ্ধ সকাল। আচ্ছা, শর ৎ শিউলি হাতে নিয়ে কখনো কি আনমনে কোনো স্বপ্ন বুনেছিলে? বুকের বাঁ পাশে এমন কোনো ইচ্ছা কি কখনো তীব্র হয়নি, এক টুকরো আকাশকে নিজের করে পাওয়ার?তুমি বোধ হয় খুব বেড়াতে ভালোবাসতে। নীল সমুদ্র, সবুজ পাহাড় আর ঘনবীথিকা। সমুদ্রের মাতাল হাওয়া তোমার অবাধ্য চুলকে নিয়ে যেত স্বর্গের পানে, যা দেখে অবাক হওয়া তরুণের দৃষ্টি তোমাকে কি কখনো বিব্রত করেছে? নীলগিরি পাহাড়ে মেঘ ছুঁতে পারার আনন্দে তোমার সে কী উল্লাস! কর্ণফুলীর বুকে সাম্পানে বসে তুমি কি কখনো ভবিষ্যতের ছবি আঁকোনি? যে ছবিতে তোমার পাশে থাকত স্বপ্নের রাজপুত্তুর।তুমি বোধ হয় ভালোবাসতে মোহনীয় জোছনা রাত। গ্রামে বেড়াতে গেলে উঠানে বসে জোছনায় ভিজতে তুমি। উঠানের ওপাশে জোছনার আলোয় নারকেলগাছের পাতার দুলুনি দেখে ভয়ে জড়িয়ে ধরতে শর্মিদিকে। তারপর সবাই মিলে তোমাকে যা খেপাত। তুমি আশ্রয় খুঁজতে। আশ্রয়ের জন্য তখন কার মুখ মনে আসত? হূদয় বিকল করা সেই ছেলেটি! যে প্রতিদিন বিকেলে হেঁটে যেত তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে। আরও কত কী ভালোবাসতে তুমি।সমরজিতদার গান, দাদাবাবুর ল্যাপটপ, রামির চকলেট ইত্যাদি। ফুচকা ভালোবাসতে বলে জিইসির মোড়ে কত তোলপাড় করা মুহূর্ত কেটেছে তোমার। আইসক্রিম দিতে দিতে ক্লান্ত আইসক্রিমওয়ালা আজও হয়তো তোমাকে মনে রেখেছে।বন্ধু—যখন তুমি নিজেকে মৃত্যুর কাছে সঁপে দিচ্ছিলে, তখন একবারও কি এই ‘ভালোবাসা’গুলোর কথা মনে পড়েনি? আবেগের কাছে কেন নিজেকে পরাজিত করলে? দম বন্ধ করা শেষ মুহূর্তগুলোতে কী তোমার খেয়াল হয়নি, তোমার মৃত্যু সংবাদে তোমার এক অচেনা বন্ধুর ভীষণ মন খারাপ হবে? যদি পারো অচেনা বন্ধুর প্রশ্নের উত্তরগুলো পাঠিয়ে দিয়ো।অনুপম শীলপদার্থবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।