প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিফ বা চিকেন একটি রোলের জন্যউপকরণ: ময়দা ৫০ গ্রাম, দুধ ২ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, ডিম একটি, দধি রাইতার জন্য প্রয়োজনমতো, হাড় ছাড়া মাংস মুরগি বা গরু ১০০ গ্রাম, গরম মসলা পরিমাণমতো, জিরা আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, আদা বাটা পরিমাণমতো, রসুন বাটা পরিমাণমতো, কাশ্মীরি চিলি পরিমাণমতো, চাটমসলা অল্প, কুচি করে কাটা ক্যাপসিকাম অল্প, পেঁয়াজ কুচি অল্প, তেল পরিমাণমতো। প্রণালি: প্রথমে ময়দার সঙ্গে দুধ, চিনি, লবণ, ডিম মিশিয়ে ময়দাকে ভালো করে ময়ান দিয়ে তাল বানিয়ে ১০ মিনিটের মতো রেখে দিতে হবে। এরপর তাওয়ায় পরোটা ভেজে রেখে দিতে হবে। অন্য একটি পাত্রে সব মসলা ও মাংস মিশিয়ে কাবাব প্রস্তুত করে পরোটা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। হয়ে গেল অজ স্পেশাল চিকেন অথবা বিফ রোল। পরিবেশন করুন পুদিনা চাটনি, টমেটো সস ও দধি রাইতার সঙ্গে।