অজিত রায় স্মৃতি পুরস্কার মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যুদয় সংগীত অঙ্গনের উদ্যোগে আগামী মঙ্গলবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে অজিত রায় স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান নিয়ে পরিবেশিত হবে ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ শীর্ষক সংগীতানুষ্ঠান। বিজ্ঞপ্তি।