প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়ায় মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতায় অঞ্চল পর্যায়ে কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৭-৩ গোলে কুমিল্লাকে পরাজিত করে। নারানগিরি উচ্চবিদ্যালয়ের হ্যান্ডবল দলের অধিনায়ক থুইনুচিং মারমা জানায়, তারা ৪ অক্টোবর কুমিল্লা জেলা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে সিলেট জেলা দল ও পরে কুমিল্লা জেলা দলকে হারায়। নারানগিরি উচ্চবিদ্যালয়ের খেলোয়াড়রা হলো—থুইনুচিং, খ্যাইম্রাচিং, মায়েচিং, হালিমা, রত্না, সানমনি, হলানুচিং, হিটখিংন্য, মামাউ, দায়েচিং, জান্নাতুল নুরী ও হলাক্যচিং।