অটবির ক্লজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা সবে পাঁচের ঘর ছুঁয়েছে। ঢাকার গুলশান ১-এর অটবি সেন্টারের তৃতীয় তলায় তখন উপচেপড়া ভিড়। সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই কানে ভেসে এল বাদ্যযন্ত্রের মৃদু শব্দ। সিঁড়ির পাশে রাখা পাতাবাহারের গাঢ় সবুজ পাতা আর মাটির পাত্রের ভাসমান ফুল এবং মোমবাতিগুলো যেন আগত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। চারদিকে আলোর বিচ্ছুরণ। প্রতিটি পণ্য পরিপাটি করে সাজানো। আর এই পুরো আয়োজনের উদ্দেশ্য হলো অটবি পরিবারের নতুন আয়োজন ক্লজেট-এর যাত্রা শুরু করার। অটবি মানেই আসবাব আর ঘর সাজানোর যাবতীয় পণ্যের সমাহার। তাই কিছুটা নতুনভাবেই ক্লজেট যাত্রা শুরু করল, যেখানে মিলবে নারী আর পুরুষ সবার জন্য প্রয়োজনীয় পোশাক আর আনুষঙ্গিক বাহারি পণ্য। পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ব্যাগ, জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় ফ্যাশন উপকরণ। মেয়েদের জন্য তৈরি করা পোশাক এবং সেলাই ছাড়া পোশাক মিলবে এখানে। আছে ছেলেদের জন্য পাঞ্জাবি আর শিশুর জন্য জুতা।একই তলার কিছুটা জায়গাজুড়ে শিশুদের জন্য লালফড়িং স্টেশন তো আগে থেকেই তৈরি করা হয়েছে। এ যেন আলাদা একটা ভুবন। রঙিন দেয়াল আর সবুজ গাছে ঢাকা বর্ণিল একটা পরিবেশ।অটবির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু বলেন, আসবাব থেকে শুরু করে অটবি এখন দিচ্ছে সব ধরনের ইন্টেরিয়র সলিউশন। আর তারই ধারাবাহিকতায় অটবি পরিবারের নতুন সদস্য ক্লজেটের যাত্রা শুরু করল। ক্লজেটে একজন ক্রেতা হাতের কাছেই সবকিছু পাবেন। এতে করে পোশাকের সঙ্গে কষ্ট করে জুতা, ব্যাগ কিংবা গয়না আলাদা করে খুঁজতে হবে না। আসবাব থেকে পোশাক অটবি সবখানেই ছড়িয়ে দিচ্ছে হাল ফ্যাশনের ধারণা। তবে দামটা নির্ভর করে পণ্যের গুণগত মান এবং সব শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখেই। ফিতা কেটে ক্লজেটের উদ্বোধন করেন অটবির চেয়ারপারসন ফাল্গুনী কুন্ডু। উপস্থিত ছিলেন অটবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।