অটিজমবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বলা যাবে না, প্রয়োজনীয় সহায়তা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠবে।’ গত রোববার সকালে আনোয়ারায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় আয়োজিত ‘অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ’ বিষয়ক এক দিনের কর্মশালায় এ অভিমত ব্যক্ত করেন আলোচকেরা।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, রায়পুর ইউপির চেয়ারম্যান জানে আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল আজম। মূল প্রবন্ধ পাঠের পাশাপাশি মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে প্রতিবন্ধীদের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুজিবুর রহমান। এতে হাতে-কলমে প্রশিক্ষণ দেন নগরের সরকারি সিটি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবুল মনসুর চৌধুরী।